বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • এবার ভাঙ্গা হাড় জোড়া লাগবে জাদুকরি আঠা ‘গ্লু গান’-এ 

    এবার ভাঙ্গা হাড় জোড়া লাগবে জাদুকরি আঠা ‘গ্লু গান’-এ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে হয়তো আর প্লাস্টার, ধাতব স্ক্রু বা জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। অস্ট্রেলিয়ার একদল গবেষক এমন এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দেখতে অনেকটা ‘গ্লু গান’-এর মতো এবং দ্রুত ও নিখুঁতভাবে হাড় জোড়া লাগাতে সক্ষম।

    গবেষকরা তৈরি করেছেন বিশেষ ধরনের জৈব আঠা এবং সেটি প্রয়োগের জন্য উদ্ভাবন করেছেন থ্রি-ডি প্রিন্টিং কলমসদৃশ একটি যন্ত্র, যার নাম ‘বায়োপেন’। এই প্রযুক্তিতে ভাঙা হাড়ের স্থানে জেল বা আঠা প্রয়োগ করা হয় এবং পরে অতিবেগুনি রশ্মি বা বিশেষ আলো দিয়ে এটি শক্ত করা হয়। এতে হাড়ের মতো দৃঢ় কাঠামো তৈরি হয়।

    বিজ্ঞানীরা বলছেন, এই পদ্ধতি ব্যবহার করলে ভাঙা হাড় দ্রুত জোড়া লাগবে এবং রোগীকে দীর্ঘদিন প্লাস্টার বা ধাতব যন্ত্রের ওপর নির্ভর করতে হবে না। অপারেশনের সময় চিকিৎসকেরা সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানে আঠা প্রয়োগ করতে পারবেন, ফলে আরও নিখুঁতভাবে হাড় স্থির করা সম্ভব হবে।

    বর্তমানে হাড় ভাঙার চিকিৎসায় প্লাস্টার, স্ক্রু বা অস্ত্রোপচার সাধারণ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হলেও, ‘বায়োপেন’ প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, একদিন হয়তো প্লাস্টার ব্যবহার ইতিহাসের অংশ হিসেবে মিউজিয়ামে স্থান পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন