বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন জামায়াত আমির

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন জামায়াত আমির
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শোকবার্তা প্রদান করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সাহেবের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি আরও জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন।

জামায়াত আমির বলেন, “আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি যেন তিনি তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।”

এই শোকবার্তা দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর দুঃখের সৃষ্টি করেছে এবং সকলের হৃদয়কে স্পর্শ করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন