বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

    রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

    মন্ত্রী জানান, ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ হাসপাতালের পরিচালক আমাদের জানাননি যে ভেন্টিলেটর নেই। এটি গুরুতর অবহেলা। প্রয়োজনে তাকে শাস্তির আওতায় আনা উচিত।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘চিকিৎসার নৈতিকতা’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিবেদনে যা বলা হয়েছে, তা সত্যি—পরিচালক বিষয়টি আর অস্বীকার করতে পারেননি।

    সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ভেন্টিলেটর দ্রুত সরবরাহ করা সম্ভব না হওয়ায় মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা করছেন। তিনি জানান, বেসরকারি সহায়তায় আজ তিনটি ভেন্টিলেটর পাওয়া যাবে, আরও দুটি ব্যবস্থা করার চেষ্টা করছি।

    চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকের ওপর ঈশ্বরের মতো ভরসা রাখেন। তাই তাদের আচরণ, মনোযোগ ও সেবায় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তিনি অস্ত্রোপচারের পর রোগীর ক্ষতি বা যৌন হয়রানি বিষয়ে চিকিৎসকদের সচেতন হওয়ার বিষয়টিও তুলে ধরেন।

    মন্ত্রী চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের ওপরও জোর দেন। তিনি বলেন, প্রবীণ চিকিৎসকদের কাছ থেকে শিখুন এবং বিশ্বের নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে সবসময় আপডেট থাকুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন