বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • যক্ষ্মা সংক্রমণ থেকে বাঁচতে মেনে চলুন ৫ স্বাস্থ্য উপায়

    যক্ষ্মা সংক্রমণ থেকে বাঁচতে মেনে চলুন ৫ স্বাস্থ্য উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যক্ষ্মা বা টিউবারকিউলোসিস (টিবি) বাতাসের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে। মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাক্টেরিয়া সাধারণত ফুসফুসকে আক্রান্ত করে, তবে কিডনি, মেরুদণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

    বিশেষজ্ঞরা বলছেন, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে যক্ষ্মার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

    ১. পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া:
    প্রতিদিন প্রোটিনসমৃদ্ধ খাবার, টাটকা ফল ও শাকসবজি, ডাল, বাদাম ও বীজ খাওয়া উচিত। অতিরিক্ত প্রক্রিয়াজাত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।

    ২. রোদে কিছু সময় থাকা:
    দৈনন্দিন ১৫–২০ মিনিট সূর্যালোকে থাকলে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।

    ৩. পর্যাপ্ত পানি পান:
    শরীরকে হাইড্রেটেড রাখলে বর্জ্য পদার্থ বের হয় এবং রোগ থেকে দ্রুত সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

    ৪. পর্যাপ্ত ঘুম:
    সঠিক সময়ে ও পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গভীর ঘুমে সাইটোকাইন প্রোটিন তৈরি হয়, যা টিবি ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।

    ৫. ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল:
    যক্ষ্মার জীবাণু বদ্ধ বাতাসে দীর্ঘ সময় টিকে থাকতে পারে। প্রতিদিন দু’বার ৩০ মিনিট করে দরজা-জানালা খুলে ‘ক্রস-ভেন্টিলেশন’ নিশ্চিত করুন।

    সচেতনতা মূল সুরক্ষা:
    পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্যকর জীবনযাপনই যক্ষ্মা প্রতিরোধে সবচেয়ে কার্যকর। দীর্ঘদিন কাশি, জ্বর, ওজন কমে যাওয়া, রাতে ঘাম বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ