বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

    ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কর্তৃক একটি ড্রোন ভূপাতিত করার সময় সেটির অবশিষ্টাংশ নিচে থাকা একটি খামারে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

    ইউএই কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ফুজাইরাহর আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারে এই ঘটনা ঘটে। আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি অনুপ্রবেশকারী ড্রোনকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়।

    তবে ধ্বংস হওয়া ড্রোনের ভারী অংশগুলো সরাসরি ওই খামারে কর্মরত শ্রমিকের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

    মরদেহটি বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

    ঘটনার পরপরই ফুজাইরাহর জরুরি পরিষেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-রিফা’আ এলাকাটি ঘিরে ফেলেন। ড্রোনটির উৎস এবং এটি কোন উদ্দেশ্যে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে দেশটির উচ্চপর্যায়ের তদন্তকারী দল। 

    এদিকে, এই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট নিহতের পরিচয় শনাক্ত করতে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন