বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মদীনায় আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখলেন নাহিদ ইসলাম

মদীনায় আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখলেন নাহিদ ইসলাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মদীনার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্যাভেলিয়নে পৌঁছালে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় শিক্ষার্থীরা তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

প্যাভেলিয়ন পরিদর্শনের সময় নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি তাদের উচ্চশিক্ষা ও জ্ঞান অর্জনে আরও সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন