বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাতে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন দেশের জন্য গর্বের এবং পুরো জাতিকে গৌরবান্বিত করেছে। যুব ফুটবলারদের এমন সাফল্যে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। তিনি খেলোয়াড়দের আরও বড় অর্জনের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।

পরবর্তীতে টাইব্রেকারে ৪-৩ গোল ব্যবধানে ভারতকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এর আগে ২০২৪ সালেও একই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল।

এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ, যা দেশের ফুটবল অঙ্গনে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন