বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গুলশানে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক আজ

গুলশানে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক আজ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় তিন মাস পর।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ৯ জানুয়ারি রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেও সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন পর এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।

তিনি আরও জানান, বৈঠকের এজেন্ডা সাধারণত আগে থেকে সদস্যদের জানানো হয় না। দলের চেয়ারম্যান বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করেন এবং সেগুলো নিয়েই আলোচনা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন