বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • অনুমান নির্ভর সংবাদ পরিহার করুন, গুরুত্ব দিন ফ্যাক্ট চেকিংয়ে: তথ্যমন্ত্রী

     অনুমান নির্ভর সংবাদ পরিহার করুন, গুরুত্ব দিন ফ্যাক্ট চেকিংয়ে: তথ্যমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবেশিত সংবাদ অনেক সময় জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের অবশ্যই 'ফ্যাক্ট চেকিং' বা তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমানের ওপর ভিত্তি করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না।

    শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিটি জেলায় একটি শক্তিশালী প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, "বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ইতিমধ্যে গঠনমূলক সমালোচনা গ্রহণ করে কাজ শুরু করেছে। সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।"

    ফ্যাসিবাদী শাসনামলে যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

    পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়া সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাবেক সাংবাদিক নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে তিনি গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন