বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

    রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

    রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত দুই শিশু মারা গেছে। মৃত শিশুদের বয়স ছয় ও সাত মাস, এবং তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

    ডা. শংকর আরও জানান, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ শিশু। বর্তমানে হামের উপসর্গ নিয়ে রামেকে ১২৫ জন শিশুর চিকিৎসা চলছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জন, মারা গেছে ৪০ শিশু।

    সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে; দুজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন নাটোরের। হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ