শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক, নমুনা পরীক্ষা দ্বিগুণ

    দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক, নমুনা পরীক্ষা দ্বিগুণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এপ্রিল মাসে দেশে হামের সংক্রমণ তীব্র আকার ধারণ করছে। প্রতিদিন গড়ে ৩৫ শতাংশ নমুনায় রোগ শনাক্ত হচ্ছে, যা গত মাসের তুলনায় অনেক বেশি। সংক্রমণের সঙ্গে সঙ্গে ল্যাবে নমুনা পরীক্ষা করার চাপও ব্যাপকভাবে বেড়েছে।

    রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজি বিভাগের হাম ও রুবেলা পরীক্ষাগার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    প্রতিষ্ঠানটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক দিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ওঠানামা করলেও সার্বিকভাবে তা ঊর্ধ্বমুখী। ৩১ মার্চ ১৪১টি নমুনার মধ্যে ৭১টি (প্রায় ৫০%), ১ এপ্রিল ১৮৯টি নমুনার মধ্যে ৬৪টি (৩৪%) পজিটিভ পাওয়া যায়, ২ এপ্রিল ২৮৮টি নমুনার মধ্যে ১০৬টি (৩৭%) এবং ৩ এপ্রিল ২৮৫টি নমুনার মধ্যে ৬৯টি (২৫%) পজিটিভ পাওয়া যায়, ৪ এপ্রিল ১৪৬টি নমুনার মধ্যে ৭০টি (৪৭%) শনাক্ত হয়।

    এ ছাড়া আজ (৫ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ৩৬০টি নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে, যা ল্যাবের ওপর তীব্র চাপের ইঙ্গিত দিচ্ছে।

    ল্যাব টেকনিশিয়ানরা জানান, স্বাভাবিক অবস্থায় এই ল্যাবে প্রতিদিন ১২০ থেকে ১৩০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে বর্তমানে আগের চেয়ে তিনগুণ বেশি পরীক্ষা করতে হচ্ছে।

    বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা নিয়ে আসা শাকিল বলেন, আমি দুর্গম এলাকা থেকে ১৫ ঘণ্টা জার্নি করে এখানে নমুনা নিয়ে এসেছি। ফিরে যেতে আরও ১৫ ঘণ্টা লাগবে। এর আগেও আমি ১০-১২ বার নমুনা নিয়ে এসেছি। আজ বেলা ১২টায় পৌঁছালেও ভিড়ের কারণে নমুনা জমা দিতে আড়াইটা বেজে গেছে। মাত্র দুই-তিন জন কর্মী নমুনা গ্রহণ করায় অনেক দেরি হচ্ছে।

    ভাইরোলজি বিভাগের চিকিৎসক ডা. আমিরুল হুদা ভূঁইয়া বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখানে নমুনা পাঠানো হয়। দেশে হাম ও রুবেলা পরীক্ষার জন্য এটিই একমাত্র কেন্দ্র হওয়ায় প্রতিনিয়ত নমুনার চাপ বাড়ছে।

    তিনি আরও বলেন, এপ্রিল মাসে গড়ে প্রায় ৩৫ শতাংশ নমুনায় হাম শনাক্ত হচ্ছে। মার্চের মাঝামাঝি সময়ে এই হার ছিল ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। বর্তমানে নমুনার সংখ্যা এত বেশি যে ল্যাব পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। আমাদের স্বাভাবিক সক্ষমতার চেয়ে দ্বিগুণ পরীক্ষা করতে হচ্ছে।

    এদিকে আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুর জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৩ মে থেকে দেশের সব জেলায় এই কর্মসূচি শুরু করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন