বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

    ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হাম (মিজেলস) পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে ৭৬১০ শিশু আক্রান্ত এবং ১১৩ শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ১৭ শিশু।

    শুধু গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হয়েছে ১০ শিশুর, আক্রান্ত হয়েছে ৯৭৪ শিশু। এই সময়ে সর্বোচ্চ আক্রান্ত দেখা গেছে ঢাকা বিভাগে, যেখানে ৩২৫৯ শিশু আক্রান্ত হয়েছে এবং ৪৬৮ জন নিশ্চিতভাবে হাম রোগী।

    এ সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭ হাজার ৬১০ শিশু, যার মধ্যে ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৬৫৪ শিশু, ৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সর্বোচ্চ শনাক্ত শিশু পাওয়া গেছে ঢাকা বিভাগে (৩৮ জন)।

    মৃত্যুর হিসেবে রাজশাহী বিভাগে সর্বোচ্চ মৃত্যু (৫৫ জন) হয়েছে, এরপর ঢাকা (১০ জন)। ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।

    স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকতে এবং শিশুদের ভ্যাকসিন নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ