বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

    নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭:২৭ মিনিটে নিউইয়র্কের আলবানি এলাকায়।

    এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন।

    নিহতরা হলেন: কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও নাতনী ইকরা (১)।

    নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির সূত্রে জানা গেছে, নিহতরা সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ঘুরতে বেরিয়েছিলেন। নাজমুল রোবেল গাড়ি চালাচ্ছিলেন। রুট ৯-এইচ-এর ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

    নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম জানিয়েছেন, মৃতদের জানাজার নামাজ নিউইয়র্ক সময় বুধবার জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে তাদের দাফন করা হবে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটারিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন