বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান
  • পিঠের যন্ত্রণা সারছেই না? রোজ সকালে করুন ১০ মিনিটের মেরু বক্রাসন

    পিঠের যন্ত্রণা সারছেই না? রোজ সকালে করুন  ১০ মিনিটের মেরু বক্রাসন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ সময় কাজ করা বা একটানা বসে থাকার কারণে কাঁধ, ঘাড় ও কোমরের ব্যথা এখন অনেকেরই নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠার পর ঘাড় শক্ত হয়ে যাওয়া বা কাজ করতে করতে পিঠে টান লাগার সমস্যায় ভোগেন অনেকেই।

    বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ব্যথা সাধারণত পেশিতে টান, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকা বা বয়সজনিত কারণে দেখা দেয়। তবে নিয়মিত কিছু সহজ যোগাসন অভ্যাস করলে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

    এর মধ্যে মেরু বক্রাসন একটি কার্যকর যোগাসন হিসেবে পরিচিত। নিয়মিত এই আসন অনুশীলন করলে শিরদাঁড়া ও কোমরের পেশি শিথিল হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ব্যথা ধীরে ধীরে কমে আসে।

    বিশেষজ্ঞরা আরও জানান, এই আসনটি নিয়মিত চর্চা করলে পিঠের নমনীয়তা বাড়ে এবং দীর্ঘদিনের ব্যথার সমস্যা থেকেও উপশম পাওয়া যেতে পারে। তবে শুরু করার আগে সঠিক পদ্ধতি জেনে নেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

    কী ভাবে করবেন?

    ১) চেয়ারে সোজা হয়ে পা ঝুলিয়ে বসুন। মাথা ও ঘাড় সোজা থাকবে।

    ২) এ বার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের উপরিভাগ বাঁ দিকে ঘোরান। কোমর থেকে শরীরের উপরের অংশ মোচড় দিয়ে ঘোরাতে হবে।

    ৩) এই অবস্থানে বাঁ হাত রাখুন বাঁ দিকের নিতম্বের কাছে আর ডান হাত বাঁ হাঁটুর উপরে।

    ৪) একই সঙ্গে বাঁ দিকে ধীরে ধীরে ঘাড়ও ঘোরান। তবে বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন না।

    ৫) এ বার শ্বাস নিতে নিতে শুরুর অবস্থানে ফিরে আসুন।

    ৬) একই ভাবে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে মোচড় দিয়ে শরীর ঘোরান। ডান হাত রাখুন ডান দিকের নিতম্বের কাছ আর বাঁ হাত ডান হাঁটুর উপরে। ডান দিকে ঘাড় ঘোরান। এই অবস্থানে কয়েক সেকেন্ড থাকতে হবে।

    ৭) ২০-৩০ সেকেন্ড করে ৭-৮ বার আসনটি অভ্যাস করতে হবে।

    উপকারিতা:

    চেয়ারে বসে কোমর থেকে শরীরের উপরিভাগ মোচড় দেওয়া বা স্পাইনাল ট্যুইস্ট নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ড টান টান ও সোজা হয়।

    ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা সেরে যাবে।

    ফ্রোজ়েন শোল্ডারের সমস্যা থাকলেও আসনটি করা যাবে।

    স্পন্ডিলাইটিসের ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁরা নিয়ম করে অভ্যাস করুন মেরু বক্রাসন।

    কারা করবেন না?

    মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

    স্লিপ ডিস্কের সমস্যা থাকলে আসনটি না করাই ভাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন