বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ জানায়, দুপুরে জামিন মঞ্জুর হওয়ার পর প্রয়োজনীয় জামিননামা কারাগারে পৌঁছালে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

এর আগে গত ৭ এপ্রিল ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা ও হত্যা মামলা রয়েছে বলে জানা যায়।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার কারামুক্তিতে আইনগত বাধা ছিল না।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় আন্দোলনের সময় হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম আহত হন। ওই ঘটনায় শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়, যেখানে শিরীন শারমিন ছিলেন তিন নম্বর আসামি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন