বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিমান টিকিটের মূল্য কমানো। আগের বছরের তুলনায় প্রতি হজ টিকিটে প্রায় ১২ হাজার টাকা কম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও যাত্রীবান্ধব করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন