বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • মাদ্রাসা ছাত্রী অপহরণে দ্রুত উদ্ধারের দাবি জানালেন জামায়াত আমির

    মাদ্রাসা ছাত্রী অপহরণে দ্রুত উদ্ধারের দাবি জানালেন জামায়াত আমির
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং লুটপাটের ঘটনাকে নিন্দনীয় ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    ডা. শফিকুর রহমান লিখেছেন, শ্রীপুরে একজন ইমামের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অপহরণ, পরিবারের ওপর বর্বরোচিত হামলা এবং সম্পদ লুটের ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। তিনি ঘটনাটিকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হওয়ার মতো বলে উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক।

    জামায়াত আমির দ্রুত অপহৃত মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    তিনি আরও বলেন, সমাজে এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন