শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু কিছুটা উন্নতি

    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু কিছুটা উন্নতি
    ছবি: বিবিসি বাংলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ সূচকে আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ২০তম স্থানে, যেখানে বায়ুর মান কিছুটা উন্নতির ইঙ্গিত দিয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

    দিল্লির বায়ুদূষণ স্কোর ২১৮, যা “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর, যার স্কোর ১৮৬—এটিও অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।

    অন্যদিকে, ঢাকার বায়ুমান স্কোর ৯২, যা “মাঝারি” বা সহনীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ তুলনামূলকভাবে ঢাকার বাতাসের মান কিছুটা ভালো অবস্থানে রয়েছে।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী,

    • ০–৫০: ভালো
    • ৫১–১০০: মাঝারি/সহনীয়
    • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
    • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
    • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
    • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ

    বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এই ওঠানামা আবহাওয়া, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনের ওপর নির্ভর করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন