বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • শিশু হাসপাতালে জামায়াত আমির রোগীদের খোঁজ নিলেন

    শিশু হাসপাতালে জামায়াত আমির রোগীদের খোঁজ নিলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের দেখতে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তিনি হাসপাতালটিতে যান।

    পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাম আক্রান্ত শিশুদের শয্যাপাশে কিছু সময় কাটান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে রোগীদের চিকিৎসার অগ্রগতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে তিনি তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

    জামায়াত আমিরের এই সফরের সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

    পরিদর্শন শেষে নেতৃবৃন্দ শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামের সংক্রমণ রোধে দেশব্যাপী জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন