বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • গ্রেস হাসপাতালে চালু হলো অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টার

    গ্রেস হাসপাতালে চালু হলো অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্রেস হাসপাতাল লিমিটেডে চালু হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ‘হাই-ভলিউম হেমোডায়াফিল্ট্রেশন (HVHDF)’ ডায়ালাইসিস সেন্টার। এন্ড স্টেজ রেনাল ডিজিজ (ESRD) বা চূড়ান্ত পর্যায়ের কিডনি রোগীদের উন্নত চিকিৎসা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই বিশেষায়িত সেবাকেন্দ্র চালু করা হয়েছে।

    সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে সেন্টারটির উদ্বোধন এবং ‘কিডনি রোগের চিকিৎসা ও প্রতিকার’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিশেষজ্ঞরা জানান, এই সেন্টারে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ‘Fresenius 5008s’ ডায়ালাইসিস মেশিন। এর মাধ্যমে উন্নত মানের হাই-ভলিউম এইচডিএফ চিকিৎসা প্রদান করা সম্ভব, যা শরীর থেকে ক্ষতিকর মিডল মলিকিউল অপসারণে কার্যকর ভূমিকা রাখে। ফলে রোগীদের কার্ডিওভাসকুলার স্থিতিশীলতা বজায় থাকে এবং ডায়ালাইসিস চলাকালীন রক্তচাপ কমে যাওয়ার ঝুঁকি কমে যায়।

    প্রচলিত ডায়ালাইসিসের তুলনায় এই আধুনিক পদ্ধতিতে রোগীরা দ্রুত সুস্থতা অনুভব করেন এবং ইউরেমিক উপসর্গগুলো দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে রোগীরা তুলনামূলকভাবে স্বাভাবিক ও সক্রিয় জীবনযাপন করতে সক্ষম হন।

    অনুষ্ঠানে গ্রেস হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী শাহনুর আলম।

    মূল আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট ও কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রতন দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মো. রবিউল ইসলাম জুয়েল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রশাসন বিভাগের পরিচালক ডা. খন্দকার এটিএম ফরহাদ হোসেন।

    বক্তারা বলেন, এই নতুন ডায়ালাইসিস সেন্টার কেবল একটি চিকিৎসা সুবিধা নয়, বরং কিডনি রোগীদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক এই প্রযুক্তি দীর্ঘমেয়াদে রোগীদের সুস্থতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন