বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • বরগুনায় ডায়রিয়ার প্রকোপ: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৬ জন

    বরগুনায় ডায়রিয়ার প্রকোপ: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৬ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতালে ৪২২ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৬ জন। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও জেলায় এখন পর্যন্ত ডায়রিয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

    সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় মোট ৩ হাজার ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেই ১ হাজার ৫৪৯ জন ভর্তি হয়েছেন। বাকি রোগীদের মধ্যে আমতলী, তালতলী ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেশি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে ৩৪ জনসহ বিভিন্ন উপজেলায় ৯৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

    আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় ৪৫টি মেডিকেল টিম কাজ করছে। এর মধ্যে বরগুনা সদর ও আমতলীতে ১১টি করে এবং বাকি উপজেলা ও জেনারেল হাসপাতালে সমন্বিতভাবে সেবা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৮২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

    বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, প্রতিবছর এই সময়ে ডায়রিয়ার প্রকোপ কিছুটা বাড়ে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের কোনো সংকট নেই। তিনি রোগীদের দ্রুত নিকটস্থ হাসপাতালে আসার পরামর্শ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ