বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার চলছে

    গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।

    শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, শেষ দিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে তাদের ডেকে মনোনয়ন বোর্ড সরাসরি মতবিনিময় করছে।

    সাক্ষাৎকারে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

    দলটির নেতারা জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের অংশ হিসেবেই এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন