বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • রুমিন ফারহানার বক্তব্যে অশোভন অঙ্গভঙ্গি, তীব্র নিন্দা বিরোধীদলের

    রুমিন ফারহানার বক্তব্যে অশোভন অঙ্গভঙ্গি, তীব্র নিন্দা বিরোধীদলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) সদস্যদের অশোভন অঙ্গভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একইসঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও পর্যায়ক্রম (সিরিয়ালিটি) বজায় রাখার জন্য স্পিকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

    রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এই ক্ষোভ প্রকাশ করেন। ড. শফিকুর রহমান বলেন, "সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। চার-পাঁচবার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।" তিনি আরও যোগ করেন যে, সংসদীয় সংস্কৃতির উন্নয়নে বারবার অনুরোধ করার পরেও এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।

    বিরোধীদলীয় নেতা সংসদে কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হলেও কে কথা বলবেন এবং কখন বলবেন—সেই সিরিয়াল বজায় রাখার ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন।

    এ সময় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, "বর্তমানে সংসদে ২২০ জন নতুন সদস্য আছেন। তারা তাদের নির্বাচনী এলাকা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আগ্রহী। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বারবার সুযোগ পেলেও, কেউ কেউ একবারও কথা বলতে পারছেন না।"

    তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাব দেন যে, যিনি আগে নোটিশ দেবেন, তার নাম যেন আগে সিরিয়ালে আসে। এই নিয়ম অনুসরণ করলে নতুন সদস্যরা উৎসাহিত হবেন এবং সংসদ আরও প্রাণবন্ত হবে।

    বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার সকলকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী আলোচনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন