বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন ‘সবার আগে বিএনপি’: জামায়াত এমপি

    ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন ‘সবার আগে বিএনপি’:  জামায়াত এমপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী অভিযোগ করেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসে ক্ষমতাসীন দল এখন নিজেদের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী। তিনি বলেন, আগে দেওয়া ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।

    রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগে দলীয় প্রভাব দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে।

    জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আরেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, রাজধানীসহ বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে জনঅসন্তোষ বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

    অন্যদিকে, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ বলেন, এটি দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ফল। একই আলোচনায় অংশ নিয়ে কলিম উদ্দিন আহমদ সরকারের কিছু সামাজিক কর্মসূচির প্রশংসা করেন এবং এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন।

    স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। একইসঙ্গে দ্রুত স্বাস্থ্যখাতে জনবল নিয়োগের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সংসদে।

    এছাড়া নওগাঁ-১ আসনের সদস্য মো. মুস্তাফিজুর রহমান তার এলাকায় কৃষি উন্নয়নের দাবি তুলে ধরেন এবং আমচাষিদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

    আলোচনার একপর্যায়ে সংসদ অধিবেশনের কার্যবিবরণী থেকে একটি আপত্তিকর শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন