বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (২০ এপ্রিল) রাজধানীর বনানী-এ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে রাত ৮টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে পরিবহন মালিক সমিতির নেতারা, বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

তবে বাস ভাড়া কতটা বাড়ানো হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আজ সোমবার (২০ এপ্রিল) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বিআরটিএ।

বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা করে সমন্বয় করা হয়। এবার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

অন্যদিকে, পরিবহন মালিকরা দাবি করেছেন যে ২০২২ সালের পর থেকে ব্যয় বিশ্লেষণ হয়নি। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েলসহ বিভিন্ন খরচ বেড়েছে—এগুলোও বিবেচনায় নেওয়ার দাবি জানান তারা।

বিআরটিএর একজন কর্মকর্তা জানান, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং মালিকদের দাবির সমন্বয় করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

এদিকে, যাত্রী কল্যাণ সংগঠনগুলোর পক্ষ থেকেও ভাড়া সমন্বয়ের দাবি উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন