বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • সংরক্ষিত আসনে বিএনপির ২৮ নতুন ও ৮ পুরাতন নারী এমপি

    সংরক্ষিত আসনে বিএনপির ২৮ নতুন ও ৮ পুরাতন নারী এমপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    ঘোষিত তালিকা অনুযায়ী, এবার সংরক্ষিত নারী আসনে নতুন মুখের প্রাধান্য বেশি। ৩৬ জনের মধ্যে ২৮ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। বাকি ৮ জন আগেও সংরক্ষিত আসনে দায়িত্ব পালন করেছেন।

    তালিকায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহান আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ ও নেওয়াজ হালিমা আর্লি।

    এছাড়া দলে প্রভাবশালী পরিবারের কয়েকজন নারীও মনোনয়ন পেয়েছেন। বিএনপি নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরী এবং শিরিন সুলতানার নাম রয়েছে তালিকায়। তাদের পারিবারিক রাজনৈতিক সংযোগও আলোচনায় এসেছে।

    তালিকায় প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইনের নামও রয়েছে।

    নির্বাচনে সরাসরি অংশ নিয়ে পরাজিত তিন প্রার্থীও এবার সংরক্ষিত কোটায় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন সানজিদা ইসলাম তুলি, সাবিরা সুলতানা ও সানসিলা জেবরিন।

    এছাড়া মহিলা দল, ছাত্রদল, মহানগর বিএনপি ও মিডিয়া সেল থেকেও একাধিক নারী নেত্রী মনোনয়ন পেয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার এবারের তালিকায় সর্বকনিষ্ঠ প্রার্থী।

    তালিকায় রাজনৈতিকভাবে সক্রিয় নন এমন কিছু ব্যক্তির নামও রয়েছে, যার মধ্যে একজন মোবাইল অপারেটর কোম্পানির শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ত্যাগী ও নির্যাতিত নেত্রীরা এবার মূল্যায়িত হয়েছেন। তিনি জানান, দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন