বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ

    এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে আবারও একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রশক্তির কুষ্টিয়া জেলা শাখার সদস্য-সচিব মো. আই ইয়াশ ইমনের আবেদনের প্রেক্ষিতে আইনজীবী মো. নূরুল ইসলাম এই নোটিশ জারি করেন।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।

    নোটিশে বলা হয়েছে, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও সম্মানিত জনপ্রতিনিধি। সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা তাকে অবমাননাকরভাবে সম্বোধন করেন এবং মানসিক হাসপাতালে পাঠানোর মতো মন্তব্য করেন। এমনকি তার বিরুদ্ধে আরও আপত্তিকর কথাও বলেন, যা তার সম্মানহানির শামিল।

    আইনজীবীর দাবি, পরিকল্পিতভাবে এসব মন্তব্য করে ফজলুর রহমানকে হেয় করা হয়েছে, যার ফলে তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

    নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

    এর আগে একই ধরনের অভিযোগে আমির হামজাকে আরও দুটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। পাশাপাশি জ্বালানি মন্ত্রীকে নিয়ে মন্তব্যের ঘটনায় সিরাজগঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। ওই মামলায় নির্ধারিত সময় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন