বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী: এবি পার্টি নেতা

    ৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী: এবি পার্টি নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেছেন, ১৯৭২ সালের সংবিধানের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হন। একই সঙ্গে তিনি বলেন, ওই সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবেই বহাল আছেন।

    শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

    ব্যারিস্টার ফুয়াদ বলেন, শেখ হাসিনা নিজেই এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, সাংবিধানিকভাবে তাহলে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে আছেন কি না। তার ভাষায়, এই পরিস্থিতিতে দেশে কার্যত দুটি অবস্থান তৈরি হয়েছে—একজন প্রধানমন্ত্রী বিতাড়িত, আরেকজন দায়িত্বে।

    তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃত।

    বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনরা নির্দিষ্ট কিছু রাজনৈতিক মূলধন ব্যবহার করে যে রাজনীতি করছে, তা এখন সংকটে পড়েছে।

    তার দাবি, বিএনপি আবারও ১৯৭২ সালের সংবিধানকে কেন্দ্র করে রাজনীতি করছে, যদিও তাদের আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবস্থানের সঙ্গে এই সংবিধানের সামঞ্জস্য নেই।

    বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থান এসেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে, সংবিধানিক কাঠামোর একমাত্র ভিত্তিতে নয়।

    তিনি আরও বলেন, যারা বাহাত্তরের সংবিধান নিয়ে রাজনীতি করছেন, তাদের উচিত ইতিহাসকে ভুল ব্যাখ্যা না করা এবং বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন