শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা

    উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে “উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উত্তরার একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

    সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত করতে হবে। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করা সম্ভব। তিনি আরো বলেন, “আমার কোনো ভাগিনা বা আত্মীয়-স্বজন নেই—কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাকে আইনের আওতায় নিয়ে আসুন।” তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজি হলে সংশ্লিষ্টদের তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    বিশেষ অতিথি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা পাশে থাকবে।

    সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম মজুমদার ও বর্তমান সভাপতি আলাউদ্দিন আল আজাদ। বদরুল আলম মজুমদার হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে বলেন, সেবার অংশ হিসেবে অন্তত ১০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এবং রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় না করার আহ্বান জানান। আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাইভেট হাসপাতালগুলোকে দালালমুক্ত করা জরুরি, এতে সাধারণ মানুষ সহজে সঠিক সেবা পাবে।

    এসময় উত্তরার বেসরকারি হাসপাতালগুলোর শৃঙ্খলা ও মান রক্ষায় গঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান ডাঃ মোঃ আরিফুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি ডাঃ এন এ খান (ইমরান), সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন।

    উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন। সভা শেষে উত্তরায় আধুনিক, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন