বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ফুয়েল পাস ব্যবস্থায় কমেছে তেল সংগ্রহের ভোগান্তি

    ফুয়েল পাস ব্যবস্থায় কমেছে তেল সংগ্রহের ভোগান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কিছুটা কমেছে। তবে এখনো অনেক স্থানে তেল নেওয়ার জন্য ক্রেতাদের লাইনে দাঁড়াতে হচ্ছে।

    গাড়িচালক ও ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রির কারণে বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরেছে। একই সঙ্গে একজন ক্রেতা একবারে নির্ধারিত পরিমাণের বেশি (১ হাজার টাকার ওপরে) তেল কিনতে পারায় ভোগান্তি আগের তুলনায় কমেছে বলে জানান তারা।

    রাজধানীর বিজয় স্মরণী ও ট্রাস্ট ফিলিং স্টেশনের মতো স্থানে আগে প্রতিদিন মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা গেলেও বর্তমানে সেই চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। চালকরা দ্রুত তেল সংগ্রহ করতে পারছেন। আগে যেখানে তেল নিতে ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো, এখন সেই সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

    প্রাইভেটকার ও বড় যানবাহনগুলো এখন নির্ধারিত সীমার মধ্যে তেল পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

    তবে ফুয়েল পাস ব্যবস্থায় মোটরসাইকেলের জন্য দৈনিক ২৫ লিটার সীমা নির্ধারণ করায় কিছু রাইডার জানিয়েছেন, এতে ভোগান্তি কিছুটা কমলেও প্রয়োজনের তুলনায় তেল কম পাওয়া যাচ্ছে।

    এছাড়া ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও কিছু জটিলতার অভিযোগ করছেন গ্রাহকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ