বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • দুবাইয়ে প্রকৌশলী আবু জাফর চৌধুরী স্মরণে মেজবান ও দোয়া মাহফিল

    দুবাইয়ে প্রকৌশলী আবু জাফর চৌধুরী স্মরণে মেজবান ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক এবং সিআইপি প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫শে এপ্রিল) শনিবার রাতে দুবাইয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক, নেসার রেজা খান এবং কাজী মুহাম্মদ আলী-র যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়। বক্তারা বলেন, প্রকৌশলী আবু জাফর চৌধুরী কেবল একজন সফল প্রকৌশলী বা ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি ছিলেন প্রবাসীদের বিপদে-আপদে এক নির্ভরতার প্রতীক।

    মরহুম আবু জাফর চৌধুরী ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সমিতি দুবাইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। প্রবাসে বাংলাদেশিদের স্বার্থরক্ষা, অধিকার আদায় এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে তার অনস্বীকার্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা উল্লেখ করেন, তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

    স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ এবং মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানানো হয়।

    দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন