বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • রাউজানে ৩ দিনের ব্যবধানে আবারও বিএনপি কর্মী খুন

    রাউজানে ৩ দিনের ব্যবধানে আবারও বিএনপি কর্মী খুন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাউজানে ফের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। তিন দিনের ব্যবধানে উপজেলায় নাছির উদ্দীন (৫৫) নামে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই এ হামলার শিকার হন তিনি। পুলিশ জানিয়েছে, মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

    নিহত নাছির উদ্দীন ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে বিএনপিতে সক্রিয় হন। স্থানীয়ভাবে তিনি সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

    গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

    স্থানীয়দের দাবি, এলাকায় মাটি কাটা, পাহাড় কাটা ও চাঁদাবাজি নিয়ে নাছির উদ্দীনের সঙ্গে জানে আলম ওরফে ডাকাত আলম নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ছিল। এ হত্যাকাণ্ড সেই বিরোধের জের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    পুলিশ জানিয়েছে, নাছির উদ্দীনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। কয়েক মাস আগে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।

    এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউসার উর জামান বাবলু নামের আরেক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে সহিংসতা বেড়েছে। রাজনৈতিক প্রশ্রয়ে সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

    গত কয়েক মাসে উপজেলাটিতে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে, যার বেশিরভাগই রাজনৈতিক আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে। ফলে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন