বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • শাহাদাত খন্দকার মঞ্জু পেলেন যুবশক্তির বরিশাল দায়িত্ব

    শাহাদাত খন্দকার মঞ্জু পেলেন যুবশক্তির বরিশাল দায়িত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় যুবশক্তির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাত খন্দকার মঞ্জু। সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিলে তারসহ মোট ৯ জনকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

    শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে তারিকুল ইসলামকে সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক এবং রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

    বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকায় রয়েছেন—রংপুরে সাইদুজ্জামান বাবু, কুমিল্লায় আবু সুফিয়ান, সিলেটে ইমনদোজ্জা আহমেদ, রাজশাহীতে ইফতেখার সরকার শাওন, ময়মনসিংহে মাহমুদুল হাসান রাকিব, খুলনায় নাজমুল হক, ফরিদপুরে জুনায়েদ জিতু এবং চট্টগ্রামে ইরফাত ইব্রাহীম।

    এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হযরত আনাস, ওয়াসিস আলম, শাকিল আহমেদ অলক, সজীব হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, নির্মা আক্তার নিপা, শামীম এস কে, ইসমাইল হোসেন সিরাজী ও প্রিন্স শান্ত।

    ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু জানান, তিনি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন এবং জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

    নবনির্বাচিত এই দায়িত্বকে তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন