শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাগর উত্তাল হওয়ার আশঙ্কা: ৪ বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

    সাগর উত্তাল হওয়ার আশঙ্কা: ৪ বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে জানমালের নিরাপত্তা রক্ষায় গভীর সমুদ্রে অবস্থানরত জেলে ও নৌযানগুলোকে দ্রুত উপকূলের কাছাকাছি আসার নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুমণ্ডলীয় চাপের আধিক্যের কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে, যা নৌযান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে এবং নতুন করে গভীর সমুদ্রে না যেতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর ও প্রশাসন।

    সাগর উত্তাল থাকার পাশাপাশি উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুমণ্ডলের এই অস্থিরতা আরও কিছুদিন বিরাজ করতে পারে। ফলে উপকূলীয় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন