বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • টিএসসি এলাকায় ছাত্রলীগের ঝটিকা শোডাউন, ২ জন গ্রেফতার

    টিএসসি এলাকায় ছাত্রলীগের ঝটিকা শোডাউন, ২ জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে হঠাৎ করে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শনিবার (২ মে) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে পুলিশ।

    আটক ব্যক্তিরা হলেন— ফারহান তানভীর নাসিফ (২০১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল আচমকা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল করে এবং ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে করে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন