বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে সামাজিক সংহতির কেন্দ্র: নাহিদ ইসলাম

    ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে সামাজিক সংহতির কেন্দ্র: নাহিদ ইসলাম
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য। ধর্ম, মত ও বিশ্বাস ভিন্ন হলেও সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

    শুক্রবার (১ মে) রাতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, একটি বৈষম্যহীন ও সহনশীল বাংলাদেশ গড়তে হলে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশাও একটি সমতাভিত্তিক ও ঐক্যবদ্ধ সমাজ গঠন করা।

    তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও সম্প্রীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৌদ্ধ ধর্ম ইতিহাসজুড়ে শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে, যা আমাদের ঐতিহ্যের অংশ।

    গৌতম বুদ্ধের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, অহিংসা ও শান্তির যে বার্তা বুদ্ধ দিয়েছেন, তা আজকের বিশ্বেও অত্যন্ত প্রাসঙ্গিক। বৈশ্বিক সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে এই শিক্ষা মানবতার পথ দেখাতে পারে।

    স্থানীয় সংসদ সদস্য হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উন্নয়নে সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সহায়তা প্রয়োজন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন