বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • এলডিপি নেতাকর্মীদের বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

    এলডিপি নেতাকর্মীদের বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

    শনিবার (২ মে) বিকেলে কেরানিহাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, যিনি ফুল দিয়ে আগত নেতাকর্মীদের স্বাগত জানান।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

    বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়নের সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়নের নেতা আমিরুজ্জামান। এছাড়া খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী এই যোগদান কর্মসূচিতে অংশ নেন।

    তবে এ ঘটনার সত্যতা নিয়ে ভিন্ন মত দিয়েছে এলডিপি। দলটির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ-এর ছেলে ও চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুক এই যোগদানকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন।

    তিনি বলেন, আদর্শবান কর্মীদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থে দলত্যাগের রাজনীতি এলডিপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণ সময়মতো এর জবাব দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন