বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • তরমুজের খোসার সুস্বাদু পায়েস

    তরমুজের খোসার সুস্বাদু পায়েস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরমুজ খাওয়ার পর আমরা সাধারণত এর খোসা ফেলে দিই। কিন্তু সামান্য কৌশলে এই ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি করা যায় জিভে জল আনা সুস্বাদু পায়েস। পুষ্টিগুণে ভরপুর এবং ভিন্ন স্বাদের এই ডেজার্টটি আপনার বিকেলের নাস্তায় বা অতিথিদের আপ্যায়নে যোগ করতে পারে নতুন মাত্রা।

    প্রয়োজনীয় উপকরণ

    তরমুজের খোসার এই পায়েস তৈরি করতে আপনার প্রয়োজন:

    • তরমুজের খোসা (পরিমাণমতো)

    • তরল দুধ (ঘন করে নেওয়া)

    • ঘি ও চিনি

    • এলাচ ও দারুচিনি

    • সাজানোর জন্য কিসমিস ও বাদাম

    • এক চিমটি লবণ

    প্রস্তুত প্রণালী

    ১. প্রথমে তরমুজের খোসার উপরের সবুজ শক্ত অংশটি ফেলে দিয়ে ভেতরের সাদা অংশটুকু গ্রেটারে গ্রেট করে নিন। এরপর এটি ভাপ দিয়ে একটি চালনিতে ঢেলে অতিরিক্ত পানি হাত দিয়ে চেপে বের করে নিতে হবে।

    ২. চুলায় প্যান বসিয়ে গ্রেট করা খোসাগুলো দিয়ে ভাজতে থাকুন। পানি শুকিয়ে ঝরঝরে হয়ে এলে নামিয়ে রাখুন।

    ৩. এবার প্যানে ঘি দিয়ে তাতে এলাচ ও দারুচিনি দিন। এরপর ভাপ দেওয়া খোসাগুলো দিয়ে ভালোভাবে ভাজুন। ঘি-তে ভাজার ফলে খোসা সেদ্ধ হবে এবং এর রঙে একটি সুন্দর পরিবর্তন আসবে।

    ৪. আগে থেকে জ্বাল দিয়ে ঘন করে রাখা দুধের মধ্যে ভেজে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিন।

    ৫. ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করলেই পায়েসটি ঘন হয়ে আসবে। যারা গুড় ব্যবহার করতে চান, তারা নামানোর ঠিক আগে গুড় দিয়ে নেড়ে নামিয়ে নিন।

    সবশেষে পরিবেশন পাত্রে ঢেলে উপরে বাদাম ও কিসমিস ছিটিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের তরমুজের খোসার পায়েস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ