শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মধ্যপ্রাচ্যের স্বাদ: তৈরি করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু হুমাস

    মধ্যপ্রাচ্যের স্বাদ: তৈরি করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু হুমাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাবুলি চানা, তেহিনি আর অলিভ অয়েলের গুণে সমৃদ্ধ 'হুমাস' বর্তমানে সারাবিশ্বে একটি জনপ্রিয় স্বাস্থ্যকর খাবার। মধ্যপ্রাচ্যের এই ঐতিহ্যবাহী ডিপটি যেমন সুস্বাদু, তেমনি এর পুষ্টিগুণও অনেক বেশি। খুব কম সময়ে এবং সহজলভ্য উপকরণ দিয়েই এখন আপনি বাড়িতে তৈরি করতে পারেন এই পদটি।

    প্রয়োজনীয় উপকরণ

    • চানা – ২ কাপ (সারা রাত ভিজিয়ে রাখা)
    • তেহিনি – ৩ টেবিল চামচ
    • রসুন – ২ কোয়া
    • লেবুর রস – ২ টেবিল চামচ
    • জিরা গুঁড়ো – ১ চা চামচ
    • লবণ – স্বাদ অনুযায়ী
    • অলিভ অয়েল – ২ টেবিল চামচ
    • পানি – প্রয়োজনমতো
    • ধনেপাতা – সাজানোর জন্য

    প্রস্তুত প্রণালীঃ

    ১. সারারাত ভিজিয়ে রাখা চানা নরম করে সেদ্ধ করে নিতে হবে।

    ২. একটি ব্লেন্ডারে সেদ্ধ চানা, তেহিনি, রসুন, লেবুর রস ও সব মশলা দিয়ে ব্লেন্ড করতে হবে।

    ৩. মিশ্রণটি মসৃণ করতে ধীরে ধীরে অলিভ অয়েল ও প্রয়োজনমতো পানি যোগ করুন।

    ৪. সবশেষে ধনেপাতা ও অলিভ অয়েল দিয়ে সাজিয়ে পিটা ব্রেড বা স্যান্ডউইচের সাথে পরিবেশন করুন।

    বিশেষ টিপস: ঘরে তেহিনি না থাকলে সাদা তিল ও অলিভ অয়েল ব্লেন্ড করে সহজেই এর বিকল্প তৈরি করে নিতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ