বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে।

    মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৫৪ জন এবং ২৬৩ জন মারা গেছে উপসর্গ নিয়ে।

    একই সময়ে ৪২ হাজার ৯৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে, যার মধ্যে ৫ হাজার ৭২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব পাওয়া গেছে。

    প্রতিবেদন অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা বিভাগে সংক্রমণ ও প্রাণহানির হার সবচেয়ে বেশি। এ বিভাগে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৬০ জনে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে শিশুদের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ