বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • সংরক্ষিত নারী আসনে শপথ নিতে সংসদে নুসরাত তাবাসসুম

    সংরক্ষিত নারী আসনে শপথ নিতে সংসদে নুসরাত তাবাসসুম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

    বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। দুপুর ১২টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। তবে নির্ধারিত সময় পেরিয়ে বিকেল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে বিলম্বের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।

    পরে এ বিষয়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। পরবর্তীতে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

    সব প্রক্রিয়া শেষে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন