বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

    হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যেসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়। বাকি মৃত্যুগুলোর মধ্যে বরিশালে ১ জন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন শিশু মারা গেছে—যাদের শরীরে হামের উপসর্গ ছিল।

    এর আগে ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল হাম ও এর উপসর্গে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৫৭ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৯৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৩১ হাজার ৯১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

    এ ছাড়া একই সময়কালে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, টিকাদান কর্মসূচি জোরদার এবং চিকিৎসা সুবিধা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ