বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • সংসদ ও রাজপথে দ্বিমুখী কৌশল

    বিএনপিকে চাপে রাখতে সক্রিয় হচ্ছে জামায়াত

    বিএনপিকে চাপে রাখতে সক্রিয় হচ্ছে জামায়াত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদকে বিরোধী রাজনীতির মূল মঞ্চে পরিণত করতে চায় জামায়াতে ইসলামী। তবে দলটি কেবল সংসদীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকতে চায় না—বরং একই সঙ্গে রাজপথেও সক্রিয় অবস্থান বজায় রেখে রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল নিয়েছে। তাদের লক্ষ্য সংসদ ও মাঠ—দুই জায়গা থেকেই বিএনপি নেতৃত্বাধীন সরকারকে চাপে রাখা।

    দলীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ইস্যুকে সামনে রেখে জামায়াত ধারাবাহিক কর্মসূচি চালাতে চায়। সংসদে বিতর্ক, নোটিশ ও ওয়াকআউটের পাশাপাশি রাজপথে আন্দোলনও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাদের।

    জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, অতীতের মতো শুধুমাত্র সংসদ বর্জনের রাজনীতি না করে তারা সংসদীয় ভূমিকা, রাজনৈতিক সমালোচনা এবং মাঠের কর্মসূচিকে একসঙ্গে চালাতে চায়। তাদের মতে, সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে—দুই জায়গাতেই কার্যকর অবস্থান নেওয়া প্রয়োজন।

    দলটি স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলছে, বর্তমান প্রশাসকেরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

    গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে বলেও মনে করছে জামায়াত। তাদের মতে, সংবিধান সংস্কার-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

    দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংসদে বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনা। একই সঙ্গে প্রয়োজন হলে ওয়াকআউটসহ প্রতিবাদ জানানোও তাদের দায়িত্বের অংশ।

    আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, সংসদে ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও জনগণের দাবির পক্ষে অবস্থান অব্যাহত থাকবে।

    জামায়াত ইতোমধ্যে বিভিন্ন বিভাগে সমাবেশ এবং পরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি রাজনৈতিক সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

    এছাড়া দলটি ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ এগিয়ে নিচ্ছে, যা শিগগিরই প্রকাশ্যে আনার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

    সব মিলিয়ে জামায়াত সংসদীয় রাজনীতি, রাজপথের আন্দোলন এবং বিকল্প রাজনৈতিক কাঠামো—এই তিনটি কৌশল একসঙ্গে সামনে রেখে এগোতে চায় বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন