বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার

    রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে নতুন চারটি থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

    শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এর অধীনে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, প্রস্তাবিত চারটি থানার মধ্যে একটি ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। বাকি তিনটি থানা স্থাপনের প্রক্রিয়াও চলমান।

    তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে অবকাঠামো ও আবাসন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। গত কয়েক মাসে প্রায় আট হাজার পুলিশ সদস্যের আবাসন সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি মিরপুর, ডেমরা, বসিলা ও পূর্বাচল এলাকায় নতুন ব্যারাক, পুলিশ লাইনস ও ফাঁড়ি স্থাপন করা হচ্ছে।

    মো. সরওয়ার বলেন, মিরপুরে ২০ তলা ব্যারাকে কয়েক হাজার পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পূর্বাচলে ডিপ্লোমেটিক সিকিউরিটি ও ট্রাফিক বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া বসিলা এলাকায় পুলিশ লাইনস ও ট্রাফিক ইউনিট সম্প্রসারণ করা হচ্ছে।

    তিনি জানান, মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার কিছু অংশ নিয়ে নতুন থানা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বসুন্ধরা, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকা ভেঙে পৃথক থানা গঠনের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।

    রায়েরবাজার এলাকায় একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। অনুমোদন পেলে সেখানে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

    এছাড়া পূর্বাচল এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেখানে পর্যায়ক্রমে পুলিশিং কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ