বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • গণভোটের রায় নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন গোলাম পরওয়ার

    গণভোটের রায় নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন গোলাম পরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার গণভোটের ফলাফল নিয়ে প্রতারণামূলক আচরণ করছে এবং উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য বজায় রাখছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে জনমত দমনের চেষ্টা চলছে।

    শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

    তিনি বলেন, “প্রবাদ আছে, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। বর্তমানে সেটিই বাস্তব হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৭০ শতাংশ জনমতকে উপেক্ষা করে তারা প্রতারণা করছে।”

    গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও বর্তমানে সেই রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করার শামিল।

    তিনি জানান, জামায়াতে ইসলামী উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী নয়, বরং ন্যায্য ও সমান ভিত্তিতে উন্নয়নকে সমর্থন করে। তবে দলীয় প্রভাব বা আঞ্চলিক পক্ষপাতের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার সমালোচনা করেন তিনি।

    তার মতে, বিএনপির জনপ্রতিনিধিদের এলাকায় একযোগে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে।

    তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে, কারণ এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি হিসেবেও তিনি বিষয়টি উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন