বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারে বিএনপি ছলচাতুরি করছে: নাহিদ ইসলাম

    জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারে বিএনপি ছলচাতুরি করছে: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ‘ছলচাতুরি’ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো সংস্কার বাস্তবায়ন বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। তার ভাষায়, “এক ধরনের ছলচাতুরি করা হচ্ছে। বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু কবে, কীভাবে এবং কত দিনের মধ্যে তা হবে—সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই।”

    তিনি আরও বলেন, দেশে বর্তমানে একটি অচলাবস্থা তৈরি হয়েছে এবং এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকেই দায়িত্ব নিতে হবে। এনসিপি নিজেদের অবস্থান থেকে বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

    নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা এবং শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।

    প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় জনগণ এখনো এর সুফল পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, মানবাধিকার পরিস্থিতিতেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি এবং রাজনৈতিক অঙ্গনে এখনো আস্থার সংকট বিদ্যমান


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন