বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান
  • ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতের প্রতি জামায়াত আমিরের আহ্বান

    ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতের প্রতি জামায়াত আমিরের আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে যাতে কোনো ধরনের সহিংসতা বা ক্ষতি না হয়, সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানোর কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বের যেকোনো স্থানে ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিরোধিতা করবে তার দল।

    শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    ডা. শফিকুর রহমান বলেন, “পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো জায়গায় নিরীহ মানুষের ওপর জুলুম হলে আমরা তার বিপক্ষে থাকবো। আমরা সবসময় মজলুম মানুষের পাশে থাকবো।”

    তিনি আরও জানান, কোনো ধর্ম, বর্ণ বা পরিচয়কে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না ঘটে, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে।

    জাপান সফর প্রসঙ্গে তিনি বলেন, আট দিনের এই সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ