বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঝড়-বজ্রবৃষ্টিতে সতর্কতা, আঘাত হানতে পারে ৬০ কিমি বেগে হাওয়া

ঝড়-বজ্রবৃষ্টিতে সতর্কতা, আঘাত হানতে পারে ৬০ কিমি বেগে হাওয়া
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের আটটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়ের সময় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় স্বল্প সময়ের জন্য হলেও আবহাওয়া পরিস্থিতি অস্থিতিশীল থাকতে পারে, তাই সতর্ক থাকতে বলা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন