বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের

    শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা রাশেদ খাঁন তার এক ফেসবুক পোস্টে শিবিরের রাজনীতি ও সাম্প্রতিক ছাত্ররাজনীতির প্রসঙ্গে মন্তব্য করেছেন। রোববার (১০ মে) তিনি তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ বক্তব্য তুলে ধরেন।

    তিনি বলেন, যারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে প্রকাশ্যে এসেছে, তাদের কারও কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। তবে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গোপনে থাকার মধ্যে তারা নানা সুবিধা পাচ্ছে বলে তার পর্যবেক্ষণ। তার দাবি, এ কারণেই সংগঠনটি আবারও আড়ালে বা ‘গুপ্ত’ভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

    রাশেদ খাঁন আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। জোরপূর্বক মিছিল-মিটিংয়ে নেওয়া কিংবা গণরুম-গেস্টরুম নির্যাতনের মতো ঘটনা এখন কমে এসেছে।

    তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্রশিবির ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। তখন তাদের ধারণা ছিল, পরবর্তীতে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ সীমিত হতে পারে। তবে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময় সংগঠনটির অনেক নেতা প্রকাশ্যে আসেন, যা কেউ কেউ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

    ইডেন মহিলা কলেজের সাম্প্রতিক ঘটনাকে তুলে ধরে তিনি বলেন, সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন হলেও অনেক আন্দোলনকারী মুখ ঢেকে অংশ নেন। তিনি এটিকে অতীত আন্দোলনের সঙ্গে তুলনা করে বিভিন্ন পার্থক্যের কথা উল্লেখ করেন।

    সবশেষে রাশেদ খাঁন মন্তব্য করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয় বরং সমাজবিরোধী কর্মকাণ্ড ও অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন