বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ২০২৬ গতকাল ৯ মে আবুধাবিস্থ নোভেল হোটেল অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্ট এর প্রতিনিধি ডঃ জামিল আল হামলাওয়ি এবং ডঃ আবদুল্লাহ আহমেদ।

    এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। অডিট রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জৈষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ,ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী আমজাদ হোসেন,প্রকৌশলী মফিজুল ইসলাম,নূর হোসেন সুমন, জাকির হোসেন জসীম প্রমুখ ।

    সভায় আমিরাত সরকারের প্রতিনিধিগন বাংলাদেশ সমিতি ইউএই'র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের যে কোন প্রয়োজনে সরকারী সহযোগিতার আশ্বাস দেন। তারা আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে আমিরাতের আইনকানুন বিষয়ে আরো সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ সমিতিকে আরো উদ্যোগী হবার আহবান জানান।

    এতে সংগঠনের সভাপতি তাদের কার্যক্রমকে বেগবান করার জন্য ভবিষ্যতে আরো গতিশীল নেতৃত্ব উপহার দেয়ার আশ্বাস দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন